শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৭ পিএম, ২০২৩-১২-০৩
স্টাফ রিপোর্টার ::সমাজে পিতৃ পরিচয়হীন অনেক পুত্রই ঘুরে বেড়াচ্ছেন। এটি একটি সামাজিক ব্যাধি। সমাজে নারীরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত। অনেক নারী তার স্বামীর পরিচয় থেকে বঞ্চিত । ক্ষমতাধর অনেকেই অনেক নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। লোক লজ্জার ভয়ে সকলে সকল কথা বলতে পারেন না, বিশেষ করে নারী হলে তো কথাই নেই মুখ বুজে, চোখ বুজে সহ্য করে যান। সহ্য করে যেতে হয় কারণ কথা বললেই এই পুরুষ শাসিত সমাজ আঙ্গুল তুলবে আগে নারীর দিকে। যা অহরহ ঘটছে। সম্প্রতি এরকম একটি ঘটনাই আলোচিত হয়েছিল টেকনাফের বদিকে নিয়ে। ইসহাক নামে এক যুবক বদিকে তার পিতা দাবি করে আসছিল । বদি সেটা প্রত্যাখ্যান করায় পুত্র দাবী করা সেই ইসহাক আদালতে মামলা করেন। ইসহাকের মা চক্ষু লজ্জার ভয়ে হোক বা বদির ভয়ে হোক এতদিন এত বছর মুখ খুলতে সাহস পায়নি। আজকে পুত্র ইসহাক বড় হয়েছে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তাই পিতৃপরিচয়ের সেই আশা-আকাঙ্ক্ষা নিয়েই ইসহাককে আদালতে আসতে হলো। ।
২০২১ সালের ১৩ ডিসেম্বর টেকনাফের কায়ুকখালীর ৩০ বছর বয়সী মোহাম্মদ ইসহাক বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় বদি ছাড়াও বিবাদী করা হয়েছে টেকনাফের পৌর মেয়র হাজি মোহাম্মদ ইসলামকে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
কিন্তু ইসহাক আদালতের অপেক্ষায় থেমে থাকেন নি। কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনের দুইবারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন । এর আগে বদির কাছে পিতৃপরিচয়ের স্বীকৃতি চেয়ে মামলা করে আলোচনায় এসেছেন ইসহাক।
ইসহাকের দাবি এবার আদালত ছাড়িয়ে চলে গিয়েছে ভোটের মাঠে। ইসহাক জানিয়েছেন সন্তান হিসেবে নিজের স্বীকৃতি আদায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে অংশগ্রহণ করবেন তিনি।
কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসন থেকে আবদুর রহমান বদি ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। নানাভাবে বিতর্কিত এ সাংসদ গতবার মনোনয়ন বঞ্চিত হন। তবে এ আসনে তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরী মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। এইবারও দ্বাদশ নির্বাচনে বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর বদির সন্তান দাবিদার ইসহাক “স্বতন্ত্র প্রার্থী” হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন, তুলেছেন মনোনয়ন ফরম।
ইসহাকের দাবি, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার বাবা। তবে বদি তাকে অস্বীকার করেন। এ জন্য আদালতের শরণাপন্ন হন পাশাপাশি সংসদ নির্বাচনে করবেন তার পিতার বিরুদ্ধে।
তিনি বলেন, “উখিয়া ও টেকনাফ এলাকার অধিকাংশ ভোটারের সাড়া পেয়েছি। পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে বদির বিরুদ্ধে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করছি, জনগণ নির্বাচনে আমার পক্ষেই রায় দেবেন। আমি আমার বাবার কাছ থেকে কোনো ধরনের ধনসম্পদ চাই না। আমি চাই আমার বাবার স্বীকৃতি।”
ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতৃপরিচয় পাওয়ার কথা উল্লেখ করে ইসহাক বলেন, “আব্দুর রহমান বদি ইচ্ছা করেই মামলাটি দীর্ঘায়িত করছেন। আদালতের দেওয়া সমন নানা অজুহাতে গ্রহণ করছেন না। এটিও এক ধরনের হয়রানি।” সৎ সাহস নিয়ে বদিকে আইনিভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
ইসহাকের বিষয়ে আব্দুর রহমান বদি সংবাদমাধ্যমকে বলেছেন, “বিষয়টি নিয়ে যেহেতু মামলা চলমান রয়েছে সেহেতু মামলা শেষ হলে দেখা যাবে কে কার ছেলে। যে কেউ মামলা করলে সন্তান হয়ে যায় না।” আর নির্বাচন তার ব্যক্তিগত বিষয়
আব্দুর রহমান বদি নানা কারণে আলোচিত-সমালোচিত। গত নির্বাচনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান থাকায় নির্বাচন করতে পারেননি। পরে তার স্ত্রী শাহীনা আক্তারকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় এবং সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তারা স্বামী-স্ত্রী দুজনেই নৌকার টিকেট চেয়েছেন। বদি ও তার স্ত্রী ছাড়াও কক্সবাজার-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও পাঁচজন। শেষ পর্যন্ত বদির স্ত্রী এই আসন থেকে নৌকার প্রার্থীর নমিনেশন পেয়েছেন।
এছাড়া সাবেক সাংসদ বদির বিরুদ্ধেও অনেক অভিযোগ। যার কারণে গত নির্বাচনে বদিকে নৌকার নমিনেশন না দিয়ে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে।
অতীতে সাবেক সাংসদ বদি অনেক সরকারি কর্মকর্তাকে চড় থাপ্পড় মেরেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা মাদক ব্যবসার বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময়ে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের মারধর করে পত্রপত্রিকায় শিরোনাম হন কক্সবাজারের টেকনাফের সমালোচিত সাবেক সাংসদ আবদুর রহমান বদি। পিটিয়েছেন নিজ দল আওয়ামী লীগের নেতা-কর্মীকেও।
সাংসদ বদির অপরাধের শেষ কোথায়, কখন তিনি থামবেন এটাই এখন টেকনাফ উখিয়াবাসীর প্রশ্ন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited