চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘ঢাকা ৮৬’ র নায়িকা রঞ্জিতা স্ট্রোক করে হাসপাতালে

‘ঢাকা ৮৬’ র নায়িকা রঞ্জিতা স্ট্রোক করে হাসপাতালে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৫ পিএম, ২০২২-১০-০৩

‘ঢাকা ৮৬’ র নায়িকা রঞ্জিতা স্ট্রোক করে হাসপাতালে

বেঞ্জামিন রফিক : ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানটির কথা অনেকের মনে আছে হয়তো। সাড়া জাগানো এই গানটি ছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। এ সিনেমায় নায়িকা ছিলেন রঞ্জিতা কণা।

নায়করাজ রাজ্জাক অভিনীত এ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে নায়িকা ছিলেন তিনি। আশির দশকের সেই নায়িকা রঞ্জিতা ভালো নেই। স্ট্রোক করায় তার বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১০১৩ নম্বর রুমে ভর্তি আছেন। এই প্রতিবেদকের কাছে খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শ্যুটিং থেকে তাৎক্ষণিক সমিতির পক্ষ থেকে ২০ হাজার টাকা সহযোগিতা পাঠিয়েছেন শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

রঞ্জিতার ভাই শিল্পী সোহেল , ‘আপুর কথা বলতেও কষ্ট হচ্ছে। আমরা চাই আগের মতো সুস্থ হয়ে আপু ফিরে আসুক।  দেশবাসীর কাছে আকুল আবেদন আপুর পাশে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি অনেক মমতাময়ী। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। আমার উপার্জনের পথ নেই। তিনি যদি দয়ার হাত বাড়িয়ে দেন তাহলে আমার একটা ব্যবস্থা হবে। পাশাপাশি আমরা চাই শিল্পী সমিতিও পাশে থাকুক।’গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করায় রঞ্জিতার পা-হাত অবশ হয়ে যায়। বুধবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন রঞ্জিতা। সংগীতশিল্পী প্রয়াত জুয়েল তার ভাই।রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বিনের বাদশা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন রঞ্জিতা। অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে তাকে।এ ছাড়াও, ১৮টি সিনেমা প্রযোজনা করেছিলেন রঞ্জিতা। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ।তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নীল নকশা’।টিভি নাটকেও অভিনয় করেছেন রঞ্জিতা। গুণী প্রযোজক আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘সার্কাস দেখুন’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

এদিকে এক সময়ের জনপ্রিয় নায়িকা রঞ্জিতার অসুস্থার খবরে সমসাময়িক কোনো সহশিল্পী তাকে দেখতে যায়নি। এদের মধ্যে কয়েকজন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার খবর ছড়িয়ে দিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, যতটুকু খোঁজ-খবর তা সাংবাদিকরাই করছেন। সহশিল্পীরা তার পাশে থাকার বদলে রঞ্জিতার অসুস্থতার খবর ছড়িয়ে মহৎ হতে চাইছেন। সত্যি বলতে এটা ঠিক না। রঞ্জিতার আজ কিছু না থাকলেও পারিবারিকভাবে ওর মতো ধনী নায়িকা ইন্ডাস্ট্রিতে কেউ ছিলো না। এ ব্যাপারে কথা বলতে মেসেঞ্জারে রঞ্জিতার প্রথম সিনেমার সহঅভিনেতা বাপ্পারাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর