চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

তামিমের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের আসল কারণ জানালেন কোচ ফাহিম

স্পোর্টস ডেস্ক:    |    ১২:৪৬ পিএম, ২০২২-০১-২৯

তামিমের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের আসল কারণ জানালেন কোচ ফাহিম

মাঝে তার স্ট্রাইকরেট অনেক কমে গিয়েছিল। বিপিএলের এবারের আসরের প্রথম দুই ম্যাচে পরপর অর্ধশতক হাঁকালেও স্ট্রাইকরেট ভাল ছিল না। এক ম্যাচে ৪৫ বলে ৫০ এবং পরের ম্যাচে ৪৫ বলে ৫২ রান করে আউট হন। কিন্তু শুক্রবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার ওপেনার তামিমের ব্যাট ছিল যেন খোলা তরবারি। ১৭৩.৪৩ স্ট্রাইকরেটে ব্যাট করে তামিম দেখিয়ে দিলেন, ১১০.০০ এর আশপাশে থাকাই নয় শুধু, এখনো তার সামর্থ্য আছে হাত খুলে খেলার। 

একদিন আগেই তামিম ঘোষণা দিয়েছেন, আগামী ৬ মাস জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না। তার ভাবনায় শুধুই টেস্ট এবং ওয়ানডে, টি-টোয়েন্টি নয়। সেই কথা বলা তামিম হঠাৎ সিলেট সানরাইজার্সের বিপক্ষে সেই পুরনো রূপে? জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবার সেই চিরচেনা তামিম? কিভাবে পুরনো রূপে ফিরলেন তামিম? এর পেছনের রহস্য কী? তামিমকে খুব কাছ থেকে দেখা এবং তার ব্যাটিং নিয়ে মাঝে-মধ্যে কাজ করা কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, এর কারণ একটাই- অ্যাপ্রোচ। দেশ বরেণ্য এ ক্রিকেট এক্সপার্ট মনে করেন, ‘অ্যাপ্রোচের ভিন্নতাই তামিমের এমন দারুণ ইনিংস খেলার পিছনে মূল ভূমিকা রেখেছে।’

কোভিড পজিটিভ হওয়ায় শুরুতে ফরচুন বরিশালের সঙ্গে থাকতে পারেননি। সুস্থ্য হয়ে সাকিব বাহিনীর সঙ্গে এখন চট্টগ্রামে ফাহিম। হোটেল রুমে বসে তামিমের ইনিংসটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবারের বিপিএলে টিম বরিশালের ব্যাটিং উপদেষ্টা। শুক্রবার রাতে খেলা শেষে  ফাহিম জানান, এমন ব্যাটিং তামিম অনেকদিন করেনি। এ ধরনের মানসিকতা নিয়ে, বিশেষ করে এমন অ্যাপ্রোচ আমরা অনেকদিন পর দেখলাম তামিমের কাছ থেকে।

ফাহিম যোগ করেন, ‘অনেকে বলেছে, তবে তামিমের ধারণা তার যেভাবে ব্যাটিং করার কথা, সেভাবে ব্যাটিং করে। তবে আজকে (শুক্রবার) বোধ হয় সবাই বুঝতে পেরেছেন, এটাই হলো তামিমের অ্যাপ্রোচ।’ ফাহিমের মূল্যায়ন, ‘তামিমের স্কিল, টেকনিক নিয়ে কখনোই কোন কথা নেই। তবে মাঝে তার অ্যাপ্রোচটা ঠিক তার নিজের মত ছিল না। তাই তার ব্যাটকে এত সাবলীল ও বিধ্বংসী মনে হয়নি। একটা হলো স্কিলের ব্যাপার। আর একটা অ্যাপ্রেচোর ব্যাপার। তামিমের স্কিল নিয়ে বলার কিছুই নেই। মোস্ট সাকসেসফুল ব্যাটার। তবে অ্যাপ্রোচটা মাঝে ভিন্ন হয়ে গিয়েছিল। এমন অ্যাপ্রোচে অনেক দিন পর দেখলাম ব্যাটিং করতে। অন্য সব ইনিংসের সাথে পার্থক্য একটাই, তাহলো অ্যাপ্রোচ। আজকে (শুক্রবার) সে দল জেতানোর জন্য খেলেছে।’

‘জেতার জন্য যে আগ্রাসন দরকার ছিল, যেমন গতিতে রান তোলা দরকার ছিল, সে সেভাবেই খেলেছে। আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। অন্য সময় যেমন হয় যে, প্রথম কতগুলো বল দেখবো, নিজেও জানে- ম্যাচ জিততে গেলে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে হবে। আমার মনে হয় অনেক পজিটিভ ছিল তামিম। তারই পুরস্কার এমন সাবলীল ও বিধ্বংসী ইনিংস।’

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর