শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৫ পিএম, ২০২২-০৮-২৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ধীর গতিতে ড্রেন নির্মান কাজ যেন গলার কাটা হয়ে দাড়িয়েছে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ি ও ক্রেতা বিক্রেতাদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। চলতি বছরের ৬ এপ্রিল এ বাজারে ড্রেন নির্মান কাজ আরম্ভ করলেও মাটি খুড়াখুড়ির পর ৩ মাস পার হলেও কাজের অগ্রগতি দেখাতে পারে নি এ কাজের সংশ্লিষ্ট ঠিকাদারি কর্তৃপক্ষ। অন্যদিকে এ বাজারের বণিক সমিতির আহব্বায়ক চন্দন বনিক নিজেই ড্রেন নির্মানের ঠিকাদার হওয়ায় কাজের গুনগত মান নিয়েও সন্দিহান রয়েছে ব্যাবসায়ীদের মাঝে।
উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা যায়, চলতি বছরের ৬ এপ্রিল এ বাজারে ৩৬লাখ ৪৬হাজার ৬০৫টাকা ব্যয়ে ২১৮মিটার ড্রেন নির্মানের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস নাজমুল হাছান এন্টার প্রাইজ। পরে সাব-ঠিকাদার হিসেবে কাজটি নিয়ে নেয় এ বাজার বনিক সমিতির বর্তমান আহব্বায়ক চন্দন বনিক। ড্রেন নির্মান কাজের নির্ধারিত সময় পার হয়ে গেলেও তা আবার সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর এর মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। তবে দ্বিতীয় বারের মতো নির্ধারিত সময় পর হলেও কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ব্যবসায়ীরা।
জানা যায়, এ উপজেলাসহ আশপাশের ৬টি উপজেলার ব্যবসায়িক প্রানকেন্দ কোম্পানীগঞ্জ বাজার। বৃহত্তম এই পাইকারি বাজার থেকে মালামাল ক্রয় করে পাইকাররা নিয়ে যায় আশপাশের ৬টি উপজেলায়। তাছাড়া সাপ্তাহিক রোববার ও বৃহস্পতিবার থাকে এ বাজারে নির্ধারিত হাট এ সময় বাজারে ক্রেতা সমাগম বেড়ে যায় দশগুন বেশি। তাছাড়া সপ্তাহের সব দিনই থাকে ক্রেতা ও পাইকারদের বিপুল সমাগম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক থেকে গোমতি নদীর বেরীবাধ পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। কাজ করতে গিয়ে বাজারের দুপাশের গলির মাঝ বরাবর মাটি খুঁড়ে রাস্তার মাঝখানে রাখা হয়। এত করে ব্যবসায়ী ও ক্রেতাদেরে ভিড় ও ভোগান্তী হচ্ছে নিত্যসঙ্গী। গত ৩মাস পূর্বে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এ বাণিজ্যিক এলাকায় নির্মাণকাজ শুরু করা হয়েছিল। এমন এক ব্যস্ততম বাজারে ড্রেনের কাজ খুঁড়িয়ে রেখে দেওয়া হয়েছে। সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখায় সবাইকে ঝুঁকি নিয়ে ড্রেনের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ বাজারের গলি দিয়ে রিকশাসহ কোনো যান চলাচল করতে পারছে না। ফলে ব্যবসায়ী সহ পাইকারী ব্যবসায়ী ও ক্রেতারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মো: ফারুক নামে এক ব্যবসায়ী বলেন, ব্যস্ততম বাণিজ্যিক এ বাজারে রোজার ঈদের আগে ড্রেন নির্মাণ কাজ আরম্ভ করে কর্তৃপক্ষ। যার কারনে দুই ঈদেও কাঙ্খিত ক্রেতা মেলে নি আমাদের। ৩মাস পার হলেও এই মূর্হতে ও ধীরগতিতে কাজ চলায় ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। তিনি বলেন, মুরাদনগর, দেবিদ্বার, নবীনগর, বুড়িচংসহ বেশ কয়েকটি উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ বাজার সবচেয়ে বড়। এ বাজারে প্রশাসন সহ কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া দরকার।
ব্যবসায়ী মো: সেলিম বলেন, এমনিতেই লকডাউনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তারপর এখন আবার ড্রেন নির্মাণের ধীরগতির কারণে এ এলাকায় প্রতিনিয়ত লেগে থাকছে যানজট। যে কারণে বাজারে আগত সকল ক্রেতা-বিক্রেতাদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা চাই দ্রুত যেন এ কাজটি সম্পন্ন করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক চন্দন বণিক ড্রেন নির্মান কাজ নিজে করার কথা স্বীকার করে বলেন, বৃষ্টির কারনে কাজ করতে বিলম্ব হচ্ছে। কোম্পানীগঞ্জ বাজারের নানা সমস্যার কারনে এ কাজের যে মুল কন্ট্রাক্টর সে পালিয়ে গেছে। এ কারনে বাজারের উন্নয়নের কথা ভেবে আমাকে কাজটি করতে হচ্ছে। রাতের বেলায় কাজ করার কারনে কাজটি দ্রুত করা সম্ভব হচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল হাছান সত্ত্বাধিকারী নাজমুল হাছান বলেন, কাজটি আমি বনিক সমিতির আহব্বায়ক চন্দন বনিককে দিয়ে দিয়েছি। চলতি মাসে কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে আমরা আবার নতুন করে সময় বাড়িয়েছি। বর্তমানে কাজ চলমান রয়েছে।
মুরাদনগর উপজেলা সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, ব্যবসায়ীরা কাজের সময় তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ড্রেন নির্মানে বিলম্ব হচ্ছে। ড্রেনের নিচের বেইস ডালাইয়ের কাজটি শেষ করা হলেই দ্রুত ড্রেন নির্মান কাজ শেষ হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited