চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২৪ বছর অপেক্ষার পরও শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:০০ পিএম, ২০২২-০১-২৬

২৪ বছর অপেক্ষার পরও শঙ্কায় পাকিস্তান

অস্ট্রেলিয়া আসছে। গত ২৪ বছরে প্রথমবার অসিদের পাকিস্তান সফর নিয়ে ভীষণ রোমাঞ্চিত দেশটির ক্রিকেট সমর্থকরা। কিন্তু সেই রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে অস্ট্রেলিয়া।
বুধবার দেশটির ‘সিডনি মর্নিং হেরাল্ড-এর এক প্রতিবেদনে এসেছে, লাহোরে সম্প্রতি সন্ত্রাসী আক্রমণের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়া দলের ঘনিষ্ট একটি সূত্র গণমাধ্যমটিকে বলেছে, ‘আমরা এটা (পাকিস্তান সফর) নিয়ে সবাই খুবই উদ্বিগ্ন।’
পাকিস্তানে পূর্ণাঙ্গ সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তিন টেস্ট, তিন ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির যে সফরটি শুরু হওয়ার কথা আগামী ৩ মার্চ।
নিরাপত্তা ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘খুব, খুবই শক্তিশালী এবং পুঙ্খানুপুঙ্খ (বিশ্লেষণ করছি আমরা)। আমার বিশ্বাস দুই বোর্ড সফরটির কিছু ছোটখাটো ব্যাপার নিয়ে এখনও কাজ করছে। আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিকঠাক হয়ে গেলেই আমরা স্কোয়াড ঘোষণা করব।'

১৯৯৮ সালের পর নিরাপত্তা শঙ্কায় আর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া। গত ২৪ বছরে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেছে কেবল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।
তবে গত কয়েক বছরে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছিল। বেশ কয়েকটি আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করে। এরই মধ্যে হঠাৎ গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে ফিরলে ফের ধাক্কা খায় পাকিস্তানের ক্রিকেট। গত আগস্টে পাকিস্তানের প্রতিবেশি দেশ আফগানিস্তানে ক্ষমতা নিয়েছে তালিবান। এরপর পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার লাহোরে এক মার্কেটে বোমা হামলায় ৩ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের একটি উগ্রবাদী দল এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর