শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৪ পিএম, ২০২১-০৭-১৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় কভিড-১৯, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়েসী এক নারীর মৃত্যু হয়েছে। হোম আইসোলেশনে থেকে প্রচ- শ^াসকষ্ট নিয়ন্ত্রণে আনতে না পেরে গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী সুফিয়া বেগম উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামের হাজী আবু জাহেরের স্ত্রী। এ নিয়ে হোমনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ জানান, দশ/বারো দিন আগে থেকেই তিনি করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। আজ (গতকাল) হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই মৃত সুফিয়া বেগমের কভিড পজেটিভ শানাক্ত হয়েছিল। গত চব্বিশ ঘণ্টায় হোমনায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৪ জনের।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited