শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫০ পিএম, ২০২১-১১-০১
আলম খান (নিজস্ব প্রতিনিধি) : আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মমতাময়ী মা ও মানুষ গড়ার কারিগর শিক্ষক শাহানা বেগম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী হয়ে উঠান বৈঠক, গণ সংযোগ করছেন নরসিংদী জেলা রায়পুরা উপজেলা আসন্ন ১১ নভেম্বর আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীক প্রার্থী, জাতির গড়ার কারিগর একজন শিক্ষক, মমতাময়ী মা, শাহানা বেগম। তথ্যসূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রয়াত আমিরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খানের স্ত্রী শাহানা বেগম রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। পরিবারের সদস্যরা সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তাই তিনিও কাজ করে যেতে চান সাধারণ মানুষের জন্য। আসন্ন ইউপি নির্বাচনে আমিরগঞ্জ ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। তার স্বামী প্রয়াত চেয়ারম্যান নাছির উদ্দীন খান ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এলাকার অসহায় গরীব দু:খী মানুষের সরকারী ভাবে প্রাপ্ত ত্রাণ সামগ্রী, বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি মাধ্যামে, এমনকি ব্যক্তিগত ভাবেও তিনি নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন। এবং প্রয়াত নাছির উদ্দীন খান তার ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ করছেন। তাছাড়া দলীয় কাজ সহ সামাজিক কর্মকান্ডে নিজকে নিয়োজিত রেখেছেন।এছাড়াও করোনাকালীন সময়ে এলকার মানুষদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করেন । আসন্ন আমিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া কামনা করে বলেন, আমি আমার প্রয়াত স্বামী নাছির উদ্দীন খানের অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে পাড়া,মহল্লায়, গ্রামে গ্রামে, ওর্য়াডে ওর্য়াডে শিক্ষা, স্বাস্থ্য, মাদক বিরোধী, কাজ করে যাবো।সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। ইতিমধ্যেই তিনি প্রতিটি পাড়া,মহল্লায়, ওর্য়াডে ওর্য়াডে গণ সংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন , প্রায় জায়গায় প্রাক্তন ছাত্রীদের কাছে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শাহানা বেগম আমাদের প্রয়াত চেয়ারম্যান নাসির ভাইয়ের বউ, চেয়ারম্যান মারা যাওয়ার শোকটি পরিবার ও আমরা এলাকাবাসী কাটিয়ে উঠতে পারি নাই। তাই আগামী ১১ নভেম্বর আমরা সবাই একজন,মা,বোন,ভাবী ও মানুষ গড়ার কারিগর শিক্ষক শাহানা বেগম কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited