চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র কাদেরের গণজোয়ার

ইসলামপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র কাদেরের গণজোয়ার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩৮ পিএম, ২০২৩-১০-০২

ইসলামপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী মেয়র কাদেরের গণজোয়ার

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ দেশব্যাপী বিএনপি ও জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২(ইসলামপুর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র আব্দুল কাদের সেকের নেতৃত্বে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২অক্টোবর) বিকালে সরকারি ইসলামপুর কলেজ মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে থানা মোড় (বটতলা চত্বরে) এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২(ইসলামপুর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা আওয়ামীলী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের সেক। মেয়র আব্দুল কাদের সেখ বলেন, উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে আবারোও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো ক্ষমতায় রাখতে হবে। তিনি বলেন, আমার শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এই চেষ্টা চালিয়ে যাব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে আজকের বাংলাদেশ বিশ্বের উন্নয়নের আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনার নেতৃত্বেই জন্যই বাংলাদেশের আজ এতো অর্জন যেটি বিশ্বের নজর কেড়েছে। মেয়র কাদের আরোও বলেন, ইসলামপুরের মাটি আওয়ামীলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ঘাটি। তাই জননেত্রী শেখ হাসিনা এবং মির্জা আজমের নির্দেশে দিন রাত ইসলামপুরের মানুষের জন্য কাজ করে চলেছি। আগামী দিনে এ এলাকার উন্নয়নকে আরোও তরান্বিত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন এমপি পদে মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আমি মনোনয়ন পাবো এটা আমার শতভাগ বিশ্বাস। আর আমি মনোনয়ন না পেলেও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব। এসময় তিনি উপস্থিত জনতার নিকট হাত উচিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান। সময় স্বল্পতার কারণে অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখতে পারেননি। তাই মেয়র কাদের উপস্থিত নেতৃবৃন্দের নিকট ক্ষমা প্রার্থনা করেন। মিছিল ও শান্তি সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ কযেক হাজার নারী-পুরুষ মিছিল ও শান্তি সমাবেশে অংশ নেন। উপস্থিত জনতা আগামী দিনে মেয়র আব্দুল কাদের সেককে জামালপুর-২ ইসলামপুর আসনে এমপি হিসেবে দেখতে চান।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর