শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৩-১১-০৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃবাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক পরিধির ৩৫তম বড় বাজেট চলতি অর্থবৎসরে পাস হয়েছে। বাংলাদেশের মত একটি দেশে এত বড় অংকের বাজেট পেশ করা সম্ভব হয়েছে শেখ হাসিনার মত একজন দূরদর্শী নেতার নেতৃত্বের কারনে।বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ১০বছরের মধ্যে বিশে^ অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে বাংলাদেশ হবে ২৫তম দেশ। উপজেলা আ’লীগের আযোজনে শনিবার দুপুরে গত এক দশকে মুরাদনগরের উন্নয়ন বিষয়ে উপজেলার মুক্তিযোদ্বা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআই’য়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। তিনি আরো বলেন কারিগরী শিক্ষায় শিক্ষত করে মানব সম্পদের উন্নয়ন করতে হবে।কারিগরী শিক্ষায় শিক্ষিত শ্রমিকরা বিদেশের শ্রম বাজারে কাজ করে আরো বেশী বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে সক্ষম হবে।পরে তিনি মুরাদনগর উপজেলায় বিগত এক দশকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক এক বইয়ের মোড়ক উম্মোচন করেন।
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের চেয়ারম্যানের সঞ্চালনায় ও উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্বা এডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ সরকার, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড্যা: আবুল কালাম আজাদ তমাল, রহিমপুর অযাজক আশ্রমের অধ্যক্ষ শ্রী যুগল ব্রহ্মচারী, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ভিপি জাকির হোসেন, পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন ভূইয়া, করিমপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম দ্বীন মোহাম্মদ, মুরাদনগর আলিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সুপার মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদা গাজী উল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার নারী উন্নয় ফোরামের সভাপতি রেবেকা শোলতানা, মুরাদনগর পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায়, অভিভাবক শারমিন ফাতেমা প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited