শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২০ পিএম, ২০২২-১০-০৫
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সাফ গেমস জয়ী নারী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ রাকিবুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। তিনি আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদরাসার সহকারি শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ গেমস ফুটবলে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়। নারী ফুটবলারদের এই বিজয়ে সারাদেশের মানুষ তাদের প্রশংসা করে অভিনন্দন জানান। রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সম্মান জানানো হয়। দেশের মানুষ এই জয়ে যখন আনন্দে ভাসছে ঠিক তখনই আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদরাসার শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ‘মুসলিম নারীদের পর্দাহীন খেলার জয় পরাজয় আমার কাছে একই’। তার এই বিরূপ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে সাত কর্ম দিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠায়। পরে সমালোাচনার মুখে তিনি স্টাটাসটি মুছে ফেলেন।
খোঁজ নিয়ে আরও জানা যায়, শিক্ষক রাকিবুল ইসলাম এর আগেও প্রবাসীদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। পরে তিনি লাইভে এসে ক্ষমা চেয়ে পার পান।
এদিকে শিক্ষক মোঃ রাকিবুল ইসলামের বক্তব্যের জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওঃ নাসির উদ্দিন বলেন, কেউ যখন দেশদ্রোহী বা সরকার বিরোধী কোন কথা বলবে এটার বিরুদ্ধাচারণ আমিও করব। এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা হোক এটা আমিও চাই। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হজে¦ গেছেন। তিনি ফিরে আসলে আমরা এ ব্যপারে আলোচনা করে ব্যবস্থা নেব।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান বলেন, সাফ গেমস নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সরকারের একটি বড় অর্জন। সরকারের বেতনভূক্ত একজন শিক্ষক হয়ে নারী ফুটবলারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শিক্ষক রাকিবুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অফিস খোলার পর উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ওই শিক্ষক এ ধরনের স্ট্যাটাস দিয়ে আমাদের বড় অর্জনকে ম্লান করে দিয়েছে। তার কাছে জবাব চাওয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited