শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:১৩ পিএম, ২০২৩-০২-২৮
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নে নওদা খাদিমপুর চরে মান্নান মুন্সি ও রকির নেতৃত্বে নদীর কুলে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব চলছে। মান্নান মুন্সী ও রকির অবাধে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কারণে নদীর কুলের রাস্তা, বাঁধ, ফসলি জমি, এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। খোঁজ নিয়ে দেখা যায় দিয়ে নদী তীরবর্তী মাটি, বালি ও নদীর ধারে ফসলি জমির মাটি তারা কেটে ড্রামট্রাকে ও টলিতে করে ইটের ভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রি করছে৭। বিদ্যমান পরিস্হিতিতে বালির ঘাটে ড্রাম ট্রাক, ট্রাক্টর,টলির সারিবদ্ধভাবে আনা -নেওয়ার লম্বা লাইন দেখে যে কারো মনে হবে যেন অবৈধ্যভাবে মাটি ও বালু উত্তোলনের মহা উৎসব চলছে।মাটি ও বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ধসের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনও সময় নদীর ধারের বাড়ি ও রাস্তা ধসে যাওয়ার আশঙ্কা করচে বহলবাড়ি ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামবাসী।
নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক নদীর তীরবর্তী বাসিন্দারা জানান, সারা দিনরাত বড় বড় ড্রাম ট্রাকে ও অবৈধ টলিতে মাটিও বালু পরিবহন করায় গ্রামীণ সড়কগুলো ধসে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আবার মাটি তোলার কারণে নদের তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ঘর হুমকির মুখে।
তারা আরও বলেন, অবৈধ অনেক বালু ঘাট পরিচালন কারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহন করলেও মান্নান মুন্সী ও রকির মাটি ও বালির ঘাটের বিরুদ্ধে কোন আইন গত ব্যবস্থা গ্রহন না করায় ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এ ভাবে মাটি ও বালি কাটতে থাকলে আগামী ৬ মাসের মধ্যে নদীর পাশের ফসলি জমি, ভিটে ও বাড়িঘর,রাস্তা ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited