শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০৯ পিএম, ২০২১-০৫-২৬
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের পূর্বপাশের ক্রিকেট মাঠে এলাকার যুব সমাজের আয়োজনে শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক মোঃ আপুশি মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া ক্রিকেট একাদশ বনাম স্বাগতিক মনিয়ন্দ ক্রিকেট একাদশ।
বৃষ্টির কারণে নির্ধারিত ৬ ওভারে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে মনিয়ন্দ ক্রিকেট একাদশ ৪ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে, পড়ে দ্বিতীয় ইনিংসে ছয়ঘড়িয়া ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে খেলায় স্বাগতিক মনিয়ন্দ ক্রিকেট একাদশ কে ১৮রানে বিজয়ী ঘোষণা করা হয়। দুর্দান্ত ব্যাটিং ও ভালো স্কিপিং করার কারণে মনিয়ন্দ ক্রিকেট একাদশের চৌকস খেলোয়াড় মোহাম্মদ মনির কে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন, দুবাই প্রবাসী মোঃ জাফর আহমেদ, জুয়েল হাজারী, শাকিল ভূঁইয়া, ওমান প্রবাসী মোঃ হোসাইন হাজারী, মোঃ রুবেল রানা, ও স্থানীয় ব্যবসায়ী মোঃ হান্নান মিয়া ও কাজী তুহিন ভুঁইয়া।
খেলার চ্যাম্পিয়ন পুরস্কারদাতা কর্মমঠ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এফ এ সোহাগ সরকার, আর রানার্সআপ পুরস্কারদাতা এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল সাত্তার হাজারী।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল বাশার হাজারী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিস মিয়াসহ আরো অনেকে।
পরে বিজয়ী দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলের হাতে স্মার্ট মোবাইল ফোন তুলে দেন উপস্থিত অতিথিরা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited