শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২১-০৮-০৫
ইসমাঈল হোসেন আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ,যুবলীগের নেতাকর্মীরা। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জন্মদিন উদযাপনে কেক কাটা হয়। পরে শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। মোহাম্মদ ইসমাইল হোসেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited