শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩১ পিএম, ২০২১-০৫-২৮
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে এক ব্যবসায়ীর উদ্যোগে ১২’শ অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীকাইল কে.কে উচ্চ বিদ্যালয় মাঠে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে নগদ ১হাজার টাকা করে প্রদান করা হয়। জানা যায়, কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খাঁনের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) রোটারিয়ান আবুল আয়েছ খাঁন তার নিজস্ব অর্থায়নে এ টাকা বিতরণ করেন। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরম্ভ হওয়ার পর থেকে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের সংসার চালাতে কষ্ট হচ্ছে। আমি প্রথম থেকেই এসব সাধারণ মানুষের পাশে থেকে আমার সাধ্যমত সহযোগীতা করছি। এই উপজেলার ২২টি ইউনিয়নে আমার নগদ অর্থ বিতরণ করার পরিকল্পনা রয়েছে। তার ধারাবাহিকতায় আজ ১নং শ্রীকইাল ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করলাম। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের (উপসচিব) উপ-পরিচালক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল-মাহমুদ জামান, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শ্রীকাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি আ: মতিন, শ্রীকাইল কে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খাঁন, শ্রীকাইল বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, আবুল বাশার প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited