চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২৪ পিএম, ২০২৩-০২-২৮

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক করেছে পুলিশ। নড়াইলে অলোক কুন্ডুর ট্রাক ভর্তি ৪৪০ বস্তা টিএসপি সারসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের মুচিপোল এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। অলোক কুন্ডু ওই সার নিজের দাবি করলেও তাৎক্ষনিকভাবে তার পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারসহ ট্রাকটি আটক করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রত্যক্ষদর্শী, পুলিশ জানায়, ট্রাকে সার রাতের আধারে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর যশোর-ট- ১১-৪১৫৮ ট্রাকটি মুচিপোলে পৌঁছালে  ট্রাকটি থামালে চালক মিজানুর রহমান জানান অলোক কুন্ডু সার বোঝাই ট্রাকটি তার অফিসের সামনে রাখতে বলেছে। পরক্ষনে বলেন, একটি তেলের পাম্পে নিয়ে যেতে বলেছে। বিষয়টি সন্দেহ হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমানকে জানালে পুলিশ পাঠান।

এসময় সারের মালিক দাবি করা সার সিন্ডিকেট হোতা অলোক কুন্ডু এসে নিজের সার দাবি করে বলেন, সার মাইজপাজা ও কালিয়া যাবে। মাইজপাড়া এক সড়ক আর অন্য সড়কে কালিয়া কিভাবে যাচ্ছে। প্রায় একঘন্টাপর কিছু মেম নিয়ে আসেন তাতে অলোক কুন্ডুর কোন সার নেই। সার লোহাগড়ার ডিলার মিলন সাহার ৭৫ বস্তা এবং কালিয়ার সার ডিলার তপন দত্তর ৩৬৫ বস্তা সার।

তাহলে অলোক কুন্ডুর কাছে সার, মেমো বা গেট পাস কেন এ নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়। আবার সরকারি সার গোডাউন থেকে রাতের আধারে ট্রাকে করে কোথায় যাচ্ছিলো ? ডিলারের কোন লোক নেই কেন ? ডিলারের প্রতিনিধি ছাড়া সার কাকে দেয়া হলো ?

এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, সার সিন্ডিকেটের প্রধান অলোক কুন্ডুর নামে বে নামে সার ডিলার নিয়োগ দেখিয়ে বিভিন্ন সময়ে সার তুলে অন্য জেলায় কালো বাজারে বিক্রী করে থাকেন।

নিয়ম রয়েছে এক জনের নামে একটি ইউনিয়নের ডিলার দেয়া যাবে। এ নিয়মের তোয়াক্কা না করে অলোক কুন্ডুর নামে মাইজপাড়া ও মুলিয়া ইউনিয়নের ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

দুজন ডিলারের মধ্যে লোহাগড়ার উপজেলা কৃষি অফিসার জানান এই নামে কোন ডিলার নেই।

এমন শত প্রশ্নের উত্তর খুজতে রাত ১০টার দিকে পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান ঘটনাস্থলে আসেন।

রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার(ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ। রাতে সারসহ ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়। আজ মঙ্গলবার যাদের নামে সারের মেমো তাদের হাজির হতে বলা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) সদর সেলিম আহম্মেদ, কৃষি অফিসার রোকোনুজ্জামান, ওসি মাহামুদুর রহমান। 

সহকারী কমিশনার(ভূমি) সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ নড়াইল বলেন, সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামাননড়াইল বলেন, সারসহ ট্রাকটি আটক করা হয়েছে।  মঙ্গলবার যাচাই বাছাই করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর