চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদী-৩ আসনে জাকের পার্টির মনোনয়ন পেলেন আলম খান

নরসিংদী-৩ আসনে জাকের পার্টির মনোনয়ন পেলেন আলম খান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:১৮ পিএম, ২০২৩-১১-২৬

নরসিংদী-৩ আসনে জাকের পার্টির মনোনয়ন পেলেন আলম খান

বেঞ্জামিন রফিক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনে জাকের পার্টির মনোনয়ন পেয়েছেন সাংবাদিক আলম খান। শনিবার (২৫ নভেম্বর)বিকেলে জাকের পার্টি সূত্রে এ খবর পাওয়া গেছে। তিনি গোলাপফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন।  

শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক আলম খান বর্তমানে জাকের পার্টির সহযোগী সংগঠন যুবফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোটা শিবপুর এলাকায় একজন পরিচ্ছন্ন মানের গণমাধ্যমকর্মী হিসেবে সাংবাদিক আলম খানের রয়েছে ব্যপক পরিচিতি।তিনি সমাজের নানান অসঙ্গতি তুলে ধরে তার প্রতিকারে যেমনি সোচ্চার তেমনি কারো বিপদে ছুটে  গিয়ে তাকে সহায়তা করতে কখনোই পিছুপা হননি। এমনতরো মানবিক কর্মকান্ড তাকে শিবপুরবাসীর কাছে আস্থাভাজন প্রিয়মানুষে পরিণত করেছে।

সামগ্রীক বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন,  সাংবাদিকতার মাধ্যমে আমার সাধ্যমতো মানুষের দুর্দশা লাঘবে তৃপ্তি পাই।জানিনা আমি কতটুকু সফল। তবে আমার প্রিয় শিবপুরবাসীর জন্য বৃহৎ পরিসরে নিজেকে নিয়োজিত করার লক্ষ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ  গ্রহণ করছি। আমার পার্টি আমাকে মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। ধীরগতি এবং অনেকক্ষেত্রে থমকে যাওয়া উন্নয়নকে বেগবান করে গোটা শিবপুরকে একটি আদর্শ উপজেলায়  পরিণত করাই আমার একমাত্র লক্ষ্য।শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। অত্যন্ত দু:খভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের অন্যান্য উপজেলার তুলনায় আমার প্রিয় শিবপুর তেমন কাংখিত উন্নয়ন হয়নি। অথচ আমাদের অনেক িএগিয়ে যাওয়ার কথা ছিল। তবে একটা কথা সত্য যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা শিবপুরের উন্নয়ন নিশ্চিত করতে না পারলেও প্রত্যেকেই কমবেশি নিজেদের আখের গুছিয়েছেন।নিশ্চিত করেছেন নিজেদের আয়েশী ভবিষ্যত।উন্নয়নের নামে শিবপুরের জন্য মায়াকান্না, ভেল্কীবাজী আর মুখভরা  বুলির অবসান করে সত্যিকারের উন্নয়নের পথে নিয়ে যেতে হবে  এ উপজেলাকে।নির্বাচিত হতে পারলে শিবপুর তথা নরসিংদীবাসীর প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।

তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।

 উল্লেখ্য, নরসিংদী-৩ আসনটি শিবপুর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮৭ ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৪৩২জন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর