শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫১ পিএম, ২০২১-০৬-০৪
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়া উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মনিয়ন্দ ইউনিয়নকে ট্রাইবেকারে ৮-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আখাউড়া পৌরসভা। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভা সহ মোট ৬ টি দল অংশগ্রহণ করেন।১৭ বছরের বালকদের অংশগ্রহণে গত ২ জুন বুধবার থেকে এ টুর্নামেন্ট শুরু হয়।
আজ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মনিয়ন্দ ইউনিয়নের খানজালা, ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন আখাউড়া পৌরসভা একাদশের হামীম।খেলা শেষে আখাউড়া পৌরসভা একাদশের হাতে বিজয়ী ট্রফি এবং মনিয়ন্দ ইউনিয়ন একাদশের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল,আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আবু জামাল,আখাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন আহবায়ক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited