শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১২ পিএম, ২০২১-০৬-১৪
মিন্টু শেখ: গাজীপুর জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক বন্দিকে “ইয়াবা দিতে গিয়ে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। কারা সুপার মো: বজলুর রশিদ আখন্দ জানান, রোববার বিকালে সজীব হোসেন (৩৫) নামক উক্ত ব্যক্তিকে তারা আটক করেন। সজীব গাজীপুর শহরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
কারা সুপার আরো জানান, জনি চৌধুরী নামে সাজাপ্রাপ্ত এক বন্দিকে কাপড় সরবরাহ করতে গিয়েছিল সজীব। কারারক্ষী ইমন হোসেন কাপড় পরীক্ষা করতে গিয়ে মাল্টিভিটামিনের একটি কৌটা পান। তিনি কৌটা খুলে পলিথিনে মোড়ানো ১৮টি ইয়াবা পেয়েছেন। পরে সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রাতে এ ব্যপারে জেলার মাসুদ হোসেন বাদী হয়ে গাজীপুর থানায় মামলা দায়ের করেন।
জেলার এ প্রসঙ্গে জানান, আটককৃত জনি ৪ মাস আগে ভ্রাম্যমান আদালতের বিচারে এক বছরের সাজা পেয়েছেন। জনিকে তার পরিচিত সজীব মাদক দিতে গিয়েছিলেন।
সজীবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর থানার ওসি মো: রফিকুল ইসলাম।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited