চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:    |    ০৪:১১ পিএম, ২০২২-০১-২৭

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

লক্ষ্য ছিল মাত্র ২১০ রানের। এর মধ্যে উদ্বোধনী জুটিতেই চলে আসে ১১০ রান, তাও কি না মাত্র ১০.৪ ওভারেই। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না ফিল্ডিংয়ে থাকা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের। ওপেনার জ্যাকব বেথেলের ঝড়ে সহজ জয়ই পেয়েছে ইংল্যান্ডের যুবারা। বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। যার সুবাদে প্রথম দল হিসেবে সেমির টিকিট পেয়েছে তারা। 

চলতি আসরে টানা চতুর্থ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার 'বেবি ডি ভিলিয়ার্স' নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে তিনি করেন ৮৮ বলে ৯৭ রান। আসরে দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইন্টিতে কাঁটা পড়েন তিনি। এছাড়া প্রোটিয়া যুবাদের পক্ষে আর কেউই তেমন রানের দেখা পায়নি। উইকেটরক্ষক ব্যাটার জেরার্ডাস মারে ২৭ ও শেষ দিকে ম্যাথু বোস্ট খেলেন ২২ রানের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন লেগস্পিনার রেহান আহমেদ। এছাড়া জশ বয়ডেন ও জেমস সেলসের শিকার ২টি করে উইকেট।

পরে রান তাড়া করতে নেমে জ্যাকব বেথেল ও জর্জ থমাসের উদ্বোধনী জুটিতে ১০.৪ ওভারে ১১০ রান তুলে ফেলে ইংল্যান্ড। যেখানে থমাসের অবদান মাত্র ১৯ রান। ঝড় তোলা ব্যাটিংয়ে মাত্র ৪২ বলে ১৬ চার ও ২ ছয়ের মারে ৮৮ রান করে আউট হন বেথেল। এমন উড়ন্ত শুরুর পর আর জয় নিয়ে কোনো সংশয় ছিল না। পাঁচ নম্বরে নামা উইলিয়াম লাক্সটনের ৪১ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ১১২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংলিশরা। স্বাভাবিকভাবেই বেথেলের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর