চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দুই ফুটবলারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:০৯ পিএম, ২০২২-০৩-০২

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের দুই ফুটবলারের মৃত্যু

প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে।
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অসংখ্য স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। তবে ইউক্রেনীয়রাও প্রতিরোধ-যুদ্ধ শুরু করেছেন। ইউক্রেনের সামরিক বাহিনী শুরু থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এরপর ধীরে ধীরে সেখানকার সাধারণ মানুষও অস্ত্র হাতে তুলে নিতে শুরু করেন। বাদ যাননি ক্রীড়াক্ষেত্রের তারকারাও। তাদের কেউ কেউ আবার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দুজন ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন (ফিফপ্রো)।  

ফিফপ্রো জানিয়েছে, গত শুক্রবার ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রি মার্টিনেঙ্কো (২৫) নামের ওই দুই তরুণ ফুটবলার রুশ সামরিক বাহিনীর হামলায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে সাপিলো ইউক্রেনের ঘরোয়া শীর্ষ লিগের ক্লাব কার্পাথিয়ানস লভিভের বয়সভিত্তিক দলে খেলতেন। আর মার্টিনেঙ্কো খেলতেন রাজ্যভিত্তিক ক্লাব এফসি গোস্টোমেলে। রুশ বাহিনীর হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন তিনি।

এদিকে 'বিবিসি'-এর খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ১৩ শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।  তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে। এছাড়াও যুদ্ধে প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর