শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৪ পিএম, ২০২৩-০৩-১৪
সাইফুল ইসলাম,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার স্কুল ও কলেজগুলোতে তিন ঘন্টা কর্মবিরতি কর্মসূচী পালন অব্যাহত রয়েছে । মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় দিনের মত ওই কর্মসূচী পালন করছেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এম.পি.ও ভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশি মহাজোট নামে একটি ব্যানারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারী থেকে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করে আসছেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের সকল বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানে তিন ঘন্টা কর্মবিরতির কর্মসূচী পালনের ঘোষণা দেন মহাজোটের ওই নেতারা। ওই ঘোষণা মোতাবেক আজ(মঙ্গলবার) তৃতীয় দিনের মত ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়য়, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়য়, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, ইজ্ঞিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ, কালিশুরী ডিগ্রী কলেজ ,নওমালা ডিগ্রী কলেজসহ অর্ধশত স্কুল ও কলেজে ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে। এ সময়ে কোমলমতি শিক্ষার্থীরাও শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনে অংশ গ্রহন করে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited