শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২০-০৮-১১
সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক : বাউফলে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজসহ নানা অনিয়মের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার ১১ (আগস্ট) বেলা সোয়া ১১ টার সময়ে উপজেলা পরিষদের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খোরর্শেদ আলম, বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, নয়াদিগন্তের সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, বিজনেস বাংলাদেশের সাংবাদিক শিবলী সাদেক প্রমূখ।
বক্তারা, সরকারকে বেকায়দায় ফেলতেই জোনাল অফিসের ডিজিএম পরিকল্পিত ভাবে গ্রাহদের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছেন। করোনাভাইরাসের প্রদুর্ভাবের সময় ভৌতিক বিল করা হয়েছে। সরকার ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত জড়িমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুযোগ দিলেও ডিজিএম তা আমলে নেয়নি। জড়িমানাসহ অতিরিক্ত বিল নেয়া হয়েছে। বাউফল জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। কতিথ আছে তিনি বিএনপির নেতা কায়কোবাদের সমর্থক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার আসামী। ডিজিএম একেএম আজাদ এখানে তিন বছরের অধিক সময় ধরে চাকরী করার সুবাধে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পরেন। এ উপজেলায় ১ লাখ ২৫ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকরা প্রতিনিয়ত কোন না কোন ভাবে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ ও স্টাফদের হয়রানীর শিকার হচ্ছেন। কোন বিষয়ে প্রতিবাদ করলে গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।
বক্তারা অবিলম্বে বাউফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, লো-ভোল্টেজের প্রতিকারসহ ডিজিএম ও দুর্নীবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। অন্যথয় আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষনা দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মেহেদী হাসান তারেক: আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited