শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১৮ পিএম, ২০২৩-১০-২০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। বুধবার(১৮ অক্টোবর) সকালে পৌর শহরের জামালপুর-শেরপুর ব্রীজের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার বকতারের ছেলে আনছার আলী (৩০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকার শফিউদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চলানো হলে সেখান থেকে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করা হয়। আকটকৃত দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। আর আটককৃত এসব মদ টাঙ্গাইলে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সকালে পুলিশ অভিযান চালিয়ে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার করা হয়ছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited