শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২০-১১-০৭
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জের ধরে কেওয়ারজোড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী (৬৫)কে কুপিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করেছে। শুক্রবার বিকেলে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কওে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি মোঃ শাহেদ মিয়া, ব্যবসায়ী মোঃ রাসেল পারভেজ,জালাল মিয়া, ইদ্রিস আলী, ডাঃ রাশেদ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। প্রসঙ্গত এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে মুনসুর আলীর লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী কুড়ারকান্দি কাওয়ালিবাড়ির নজরুল ইসলামের লোকজনের বিরোধ চলে আসছিল। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত বছর মারামারি ঘটনাও ঘটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা বিচারাধীন রয়েছে। এবছরও হেমন্তগঞ্জ গ্রামের এক স্কুলছাত্রকে মারপিট করে প্রতিপক্ষ কুড়ারকান্দি কাওয়ালিবাড়ির লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরকম পরিস্থিতিতে রবিবার হেমন্তগঞ্জ বাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ পড়তে যান মুনসুর আলী। নামাজ শেষে মাঠে যাওয়ার জন্য রাস্তায় নামতেই সকাল সাড়ে ৬টার দিকে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা উপর্যুপরি কুপিয়ে মুনসুর আলীকে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মেয়ে রহিমা বেগম বাদী হয়ে ৭৭জনকে আসামী করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited