শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৩:১৯ পিএম, ২০২২-০৩-১০
উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে ড্র করেও অবশ্য শেষ আটের টিকিট পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির মাঠে প্রথম লেগে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল ম্যান সিটি। ফলে দ্বিতীয় লেগে গোল শূন্য ড্র করলেও, দুই লেগ মিলে ৫-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টারে উঠে গেছে তারা।
বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটিও ছিল ম্যাড়ম্যাড়ে। দিনের অন্য ম্যাচে যেখানে রোমাঞ্চ ছড়িয়েছে রিয়াল মাদ্রিদ, সেখানে ম্যান সিটি ও স্পোর্টিং সিপির মধ্যকার ম্যাচে ছিল না তেমন প্রাণ।পুরো ম্যাচে ১৪টি শট করে ম্যান সিটি। যার মধ্যে চারটি ছিল লক্ষ্য বরাবর। গোল মেলেনি একটিও। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন গ্যাব্রিয়েল হেসুস। অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।
ম্যাচের ৭৪ মিনিটে গিয়ে তৃতীয় পছন্দের গোলরক্ষক স্কট কারসনকে নামান সিটির কোচ পেপ গার্দিওলা। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে নিজে প্রথম ম্যাচ খেলেছিলেন কারসন।দীর্ঘ ১৬ বছর পর আবার সুযোগ পেলেন দ্বিতীয় ম্যাচে। প্রতিযোগিতার ইতিহাসে আর কোনো খেলোয়াড়কে দুই ম্যাচের মাঝে এতো লম্বা সময় অপেক্ষা করতে হয়নি।
মাঠে নেমে দারুণ এক সেভ দিয়ে দলের জাল অক্ষত রাখেন কারসন। ফলে গোলশূন্যই থাকে ম্যাচ। দুই লেগ মিলে কোয়ার্টারে উঠে যায় ম্যান সিটি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited