চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:০৩ পিএম, ২০২৩-০৩-০৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিহারী চাকমা (রাঙামাটি) :  বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস  রবিবার (৫ মার্চ )বিকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে রাষ্ট্রদূত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম, পরিষদগুলির কার্যপ্রণালী, হস্তান্তরিত বিভাগগুলোর সঙ্গে সম্পর্ক এবং পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত বিদেশী সাহায্যপুষ্ট প্রকল্প সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। 
চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী রাষ্ট্রদূত এবং তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণে বিভিন্ন দাতাসংস্থা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে এসেছে। ইতোমধ্যে ইউএনডিপি-সিএইচটিডিএফ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, কৃষি এবং পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে  পরিচালিত প্রকল্পগুলির কারণে এলাকার মানুষের যথেষ্ট উপকার সাধিত হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ৬৮টি স্কুল জাতীয়করণ হয়েছে।  
তিনি বলেন, আমেরিকান সরকার সিএইচটিডব্লিউসিএ প্রকল্প তথা ভিসিএফ এর মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে এলাকার জলবায়ু ক্ষতিজনিত ঝুঁকি কমানোর জন্য সহযোগিতা করছে। প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের বন ও পরিবেশ রক্ষায় একটি অনন্য প্রকল্প। এ প্রকল্পটি স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সিএইচটিডব্লিউসিএ প্রকল্পটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বাকি ভিসিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জলধারাসমূহ প্রকল্পের আওতায় এনে রক্ষার ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এই বিষয়ে তিনি রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন।সাক্ষাতকার অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম,  সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য আছমা বেগম, নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং ইউএসএইড ও এসআইডি-সিএইচটি-ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর