শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২১-০৪-১৭
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লুর্থারান হেলথ কেয়ারে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ১৭ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত এ দুটি হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসারত অবস্হায় ভর্তি আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৮৫ রোগীর মধ্যে অনেকেরই অভিযোগ ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না, ডাক্তার ও নার্সদের খামখেয়ালির কারনে রোগীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রোগী সোহরাব ফরাজীর ( ৬০ ) ছেলে সুমন ফরাজী বলেন তার বাবার জন্য বাহির থেকে স্যালাইন এনে নার্সদের না পেয়ে বাহির থেকে লোক এনে ১১ হাজার স্যালাইন পুশ করেছেন। বেডের অভাবে রোগীরা ফ্লোরে অবস্থান করছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুঠোফোনে জানান , স্যালাইন সংকট আছে, তবে উপজেলা প্রশাসন থেকে ১লক্ষ টাকা জরুরি বরাদ্দ পেয়েছেন, আগামী কাল হয়ত স্যালাইন পাবেন । অপরদিকে লুথার্ন হেলথ কেয়ারে কর্তব্যরত ডাঃ অমিতাভ জানান , ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে তাদের পর্যাপ্ত স্যালাইন রয়েছে। এদিকে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির মৃধাসহ তার পরিবারের ৬ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লুথার্ন হেলথ কেয়ারে চিকিৎসারত অবস্থায় আছে। এমতাবস্থায় রোগীদের আপনজনদের মাঝে হতাশা বিরাজ করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited