চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে পাষন্ড স্বামীর কান্ড : নেশার টাকা না দেয়ায় প্রাণ গেল ৩ সন্তানের জননীর

মুরাদনগরে পাষন্ড স্বামীর কান্ড : নেশার টাকা না দেয়ায় প্রাণ গেল ৩ সন্তানের জননীর

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৩৮ পিএম, ২০২১-০২-১৪

মুরাদনগরে পাষন্ড স্বামীর কান্ড : নেশার টাকা না দেয়ায় প্রাণ গেল ৩ সন্তানের জননীর

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নেশার করার জন্য টাকা দিতে না পারায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। শনিবার রাত ০৮টায় উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার(২৮) পরমতলা খালপাড় গ্রামের মনুমিয়ার মেয়ে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী সুমন মিয়া(৩০)কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। সে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের শরীফ মিয়ার ছেলে।
জানা যায়, ১০ বছর আগে আখি আক্তারের সাথে সুমন মিয়ার পারিবারিক ভাবে বিয়ে হলেও সুমন তার শ্বশুর বাড়ীতে বসবাস করত। বিয়ের আগে থেকেই মাদকাসক্ত সুমনের মাদক সেবনের বিষয় নিয়ে তাদের সংসারে প্রায়্ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শনিবার রাতে নেশা করার জন্য টাকা না দেয়ায় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন মিয়া একটি ধারালো বটি দা নিয়ে আখি’র ঘাড়ে ও পেটে এলোপাথারি কোপাতে থাকে। আখির আর্ত-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমেকে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার সময় আখির মৃত্যু হয়। তাদের সংসারে ১টি ছেলে ও ২টি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় কয়েকজন জানায় বিয়ের পর থেকেই সুমন ঘরজামাই থাকতো। কোন কাজকর্ম করতে চাইতো না। নেশা করতে টাকা দেয়ার জন্য সে প্রতিনিয়ত তার স্ত্রীকে মারধর করতো।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, নিহতের লাশ কুমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। হত্যার ঘটনায় ঘাতক সুমনকে দেবিদ্বার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর