চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাকিম সভাপতি, সজল সাধারণ সম্পাদক

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাকিম সভাপতি, সজল সাধারণ সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি :    |    ০৫:১৩ পিএম, ২০২২-০৫-২২

সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাকিম সভাপতি, সজল সাধারণ সম্পাদক

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ২০২৪ সালে জাতীয় নির্বাচনে কেউ না এলেও ভোট ঠেকে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। রোববার (২২ মে) আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা।আব্দুর রহমান বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে।

নির্বাচন কমিশনের হাতে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এবং নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনে যদি মনে করেন আপনারা (বিএনপি) নাও আসতে পারেন; ভোট কিন্তু ঠেকে থাকবে না।

তিনি বলেন, আজকে কেউ জাতীয় সরকারের ধারণা দিচ্ছেন, কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, আবার কেউ ঘরে থেকেই বলছেন এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না! চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু ওরা জানে না, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস।

আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ আইয়ুব খানের চোখ রাঙানি দেখেছে, ইয়াহিয়া খানের সামরিক শাসনের অত্যাচার দেখেছে, ৬৯ গণঅভ্যুত্থানের জন্ম দিয়েছে, ৭০’র সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে তার নেতৃত্বে এদেশ স্বাধীন করেছে। সেই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। আমরা আগুনের কাছে জ্বলতে শিখেছি, জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকারের ধারণা দিয়েছেন। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী কে হবে সেটাও বলে দিয়েছেন। তিনি যাদেরকে প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট বানিয়েছেন। তাদের একজনও যদি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নির্বাচনে জিততে পারবেন না।

তিনি মন্তব্য করেন, নির্বাচন করলে মানুষের সঙ্গে মিশতে হয়, অত্যাচার সহ্য করতে হয়, চা খাওয়াতে হয়। মানুষের সু:খ-দুখে পাশে দাঁড়াতে হয়। কিন্তু ওরা মানুষ তো দূরের কথা একটা কুকুরকেও একমুঠো ভাত দেয় না।

ওরা (বিএনপি) ভোটে যাবে না। কিন্তু ষড়যন্ত্র করে অন্ধকার গলির পথ দিয়ে অসংবিধানিক শক্তির সহায়তায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বাংলাদেশর মানুষ বেঁচে থাকতে এবং আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতেও তোমাদের এ স্বপ্ন পূরণ হবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, আমরা কেউ চাই না হাওয়া ভবনের মতো একটি ভবন তৈরি হোক। আমরা চাই না সেদিন যেমন মায়ের কোল খালি হয়েছিল। আবার নতুন কোনো মায়ের কোল খালি হোক। সেদিন যেমন অর্থ সম্পদ লুট হয়েছিল আমরা সেটা চাই না।

২০০১-২০০৬ পর্যন্ত ঘরে ঘরে কান্নার রোল ছিল। মা সন্তান হারিয়েছিল, পুকুরের মাছ, বাগানের গাছ, গোয়ালের গরু, কৃষকের ধান লুট হয়েছিল। নেতাকর্মীদের হাত-পা ভেঙে চুরমার করা হয়েছিল। আমরা সেই দিনটায় ফিরে যেতে চাই না। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়াক সাত্তার শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, হাবিবে মিল্লাত, তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সূর্য, পৌর আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমূখ।

 এদিকে দ্বিতীয় অধিবেশনে জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হাকিম কে সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল কে সাধারণ সম্পাদক করা হয়। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর