শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৩৪ এএম, ২০২১-১০-২৮
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের শ্রীনগরে জনৈক মেম্বার পদ প্রত্যাশী হুমায়ুন কর্তৃক ফরেস্টারের যোগশাজসে সরকারী দু’টি গাছ কেটে ৬ হাজার টাকায় বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শ্রীনগর থানার পূর্বদেলভোগ ১নং আটপাড়া ইউনিয়নেস্থ মুলামদী বেপারী বাড়ীর দক্ষিণে সরকারী দু’টি গাছ কেটে নিয়েছেন এলাকার দোকানদার হিসেবে পরিচিত মো: হুমায়ুন। ইউএনওকে না জানিয়ে ফরেস্টারের সহযোগীতায় এ গাছ কেটে নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট ফরেস্টারের সাথে তার ০১৭১১০০৮৮৩৩ নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি মিমাংশা হয়ে গেছে। সংশ্লিষ্ট থানা নির্বাহী অফিসারকে অবহিত ছাড়াই তিনি কীভাবে গাছ কাটলেন তার সদুত্তর তিনি দিতে পারেননি।
সরেজমিন ঘুরে দেখা গেছে কর্তিত গাছের প্রমাণ ধামাচাপা দিতে সেখানে কৌশলে মাটিসহ অন্যান্য দ্রব্য রাখা হয়েছে। বাইরে থেকে দেখে কিছু বুঝবার উপায় নেই।
এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বেআইনীভাবে গাছ কাটার সাথে জড়িত ফরেস্টার ও হুমায়ুন এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited