শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৯ পিএম, ২০২৪-০৩-১৯
নরসিংদী জেলা প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনে নরসিংদীর প্রতিনিধি মোঃ শাহীন মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, নরসিংদী সদর উপজেলার চর মাধবদী গ্রামের আবেদ আলীর পুত্র মাসুদ মিয়ার জমি দীর্ঘদিন যাবত জবরদখল করার চেষ্টা করে আসছে একই গ্রামের জামাল মিয়ার পুত্র শাহীন মিয়া। শাহীন মিয়া বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক হওয়ায় প্রভাব খাটিয়ে বৈধ স্থাপনা অবৈধ প্রচার করে ভেঙে ফেলে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এমনই হুমকি দেয়। এবিষয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে চর মাধবদী গ্রামের শত শত সাধারণ মানুষ মানববন্ধন করে। মানববন্ধনে তারা স্লোগান দিতে থাকে রাজাকারের নাতীর বিচার চাই,ভূমি দস্যু শাহীনের বিচার চাই। মানববন্ধনে তারা আরও বলতে থাকে শাহীনের পিতা একজন রিক্সা চালক সাইকেল মেকার ছিলেন,তারা খুবই গরীব ছিল।শাহীন বিটিভির সাংবাদিক হওয়ার পর আলাদিনের চেরাগ পেয়ে যায়।মাত্র ১৫ বছরে শত কোটি টাকার মালিক বনে যায়। গ্রামের সাধারণ মানুষদের হয়রানি করে, কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলার ভয় দেখায়, পুলিশ দিয়ে হয়রানী করে।সাংবাদিক বলে কথা তাও বাংলাদেশ টেলিভিশন। এলাকাবাসী আরও জানায়, শাহীন বিটিভির সাংবাদিক হওয়ায় সে মানুষকে মানুষ মনে করে না।যখন তখন সাধারণ মানুষদের হয়রানি করে কেউ প্রতিবাদ করলে মামলার ভয় দেখিয়ে হুমকি দেয়। প্রশাসনও তাকে বৈধ অবৈধ কাজে সহযোগিতা করে থাকেন এবিষয়ে মাসুদ মিয়া বলেন, শাহীন আমার জমি দখল করার চেষ্টা করলে আমি নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করি। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে মাধবদী থানার এস আই রনিকে দিয়ে আমাকে হয়রানি করছে। পুলিশের ভয়ে আমি রাতে বাড়িতে ঘুমাইতে পারি না। বিটিভির সাংবাদিক হওয়ায় পুলিশ তার কথা শুনে এবং অন্যায় ভাবে আমাকে হয়রানি করে, আমি এর প্রতিকার চাই।মানববন্ধনে আরো বলেন শাহিনের ক্ষমতা থাকার কারণে গ্রামের সহজ সরল মানুষ ভয়ে থাকে।তারা আরো বলেন বাংলাদেশ টেলিভিশনের কর্তৃপক্ষ ও সরকারের কাছে আকুল আবেদন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ কিভাবে হয়ে গেল তা তদন্তের বিষয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited