শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০১ পিএম, ২০২১-১০-১৬
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা) : গত বুধবার ( ১৩ অক্টোবর) কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর পাড় পূজা মন্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা (২৬) নামে এক যুবক তার নিজের ফেইসবুকও ইউটিউব চ্যানেলে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
ঘটনার সূত্রে জানা যায় গোলাম মাওলা (২৬)নিজে একটি দোকানে ভিডিও এডিটর হিসাবে কাজ করে। ঘটনার সময় গোলাম মাওলা (২৬) নিজেকুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নানুয়ার দিঘীর পাড় পূজা মন্ডপে গিয়েপূজা মন্ডপের বিভিন্ন ছবি সংগ্রহ কওে এবং সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। উক্ত ঘটনা র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লা এর নজরে আসলে র্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করেউক্ত ঘটনার সত্যতা পায়। যার প্ররিপ্রেক্ষিতে র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লা এর একটি আভিযানিক দল ১৪ অক্টোবর ২০২১ ইং তারিখ রাতে কুমি ল্লা নগরীর নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবকু এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উস্কানীমূলক ছবি, ভিডিও ও অপপ্রচার মূলক লেখাপোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার জন্য একজন’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর মধ্য দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলাম এর ছেলে গোলাম মাওলা (২৬)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগে মাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উস্কানীমূলক ভিডিও পোষ্ট করে দেশের স্থি’তিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited