শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২১-০৭-২৯
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা ব্যুরো : কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় গতকাল ২৯ শে জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সড়কে থামানো একটি বালুবোঝাই ট্রাক্টরকে চাপা দিয়ে কাভার্ডভ্যান উল্টে তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালুশ্রমিক নুরুল ইসলাম (৫৪), সাভারের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৩৯) এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথে মারা যান কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।
হাইওয়ে পুলিশের ইলিয়েটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জিয়াউল হক চৌধুরী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি ঢাক মেট্রো ১৫-৬৯৩৩ নাম্বার কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরকে চাপা দেয়। পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, গুরুতর আহত ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার বাড়ি চান্দিনার হাড়িখোলা গ্রামে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited