শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৪ পিএম, ২০২১-০৫-২৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় বিদ্যুতস্পৃষ্টে চার বছরের এক শিশু নিহত এবং দুই জন আহত হয়েছে। নিহত শিশু গোপাল সরকার (৪) পাশর্^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের প্রবাসী সুজন সরকারের ছেলে; আহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামের সাইজুদ্দিন মিয়ার স্ত্রী শান্তি বেগম (৪০) এবং কলাগাছিয়া গ্রামের হাজিল মিয়ার ছেলে বাবু (২৫)। গতকাল মঙ্গলবার বেলা এগারোটা এবং বারোটার দিকে নিজ নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা জানান, শিশু গোপাল সরকার বাড়ির সবার অজান্তে খাটিয়ায় বালিশের ওপর বালিশ দিয়ে তার ওপর উঠে দেয়ালের সুইচ বোর্ডে সুইচ টিপতে গেলে সকেটের ভেতর আঙ্গুল ঢুকে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তার গোঙরানির শব্দ পেয়ে স্বজনরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটি বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে শিশুটির হাতের আঙ্গুল পুড়ে গেছে। বাকী দুইজন যার যার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে শান্তি বেগমকে আশঙ্কজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার এবং বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited