শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২৩-০৯-৩০
ইসমাঈল হোসেন,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশের সাথে পলিটিক্যাল ডিভাইডেশন হলেও মনের টান হৃদয়ের টান বাংলাদেশ কে কোন অবস্থাতেই ভুলতে পারি না বলে মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যের যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী টিংকু রায়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারত-বাংলাদেশের ‘নো ম্যানস ল্যান্ডে’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ক্রীড়া মন্ত্রী আরো বলেন আমরা এসেছি বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে একটা মৈত্রী টুর্নামেন্ট হচ্ছে ত্রিপুরা ভারত থেকেও একটা টিম যাচ্ছে সেখানে আমরা যাব। টেনিস কম্পিটিশন হবে আমরা সবাই এনজয় করব।
আর ভারত বাংলাদেশের যখনই কোন খেলা অনুষ্ঠিত হয় তখন মাত্রা ভিন্ন থাকে। যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে আমাদের আত্মীয়-স্বজন আমরা তাদেরকে বলি যে ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি নিয়ে আসছেন নাকি ঢাকার জামদানি নিয়ে আসছেন। এখানকার মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক বাংলাদেশের সেটা আরো সুদৃঢ় হোক আরো মজবুত হোক।
পলিটিক্যাল ডিভাইডেশন থাকবে রাজনীতি থাকবে কিন্তু তারপরেও মানবতা আমাদের সম্পর্ক আরো মজবুত হয় এজন্যই আমাদের দুদিনের সফর। আমরা এনজয় করবো বাংলাদেশের খেলা বাংলাদেশের প্লেয়ার যারা রয়েছে তাদের খেলা আমরা এনজয় করবো।
এ সময় ত্রিপুরা থেকে আগত ২৪ জন অতিথিকে ফুল দিয়ে বরণ করেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইভিএফএফ এর ভাইস প্রেসিডেন্ট রতন সাহা, দীপঙ্কর বিশ্বাস, রাসেল সিনহা, অপু রায়,লিটন রায়,সুজিত রায় প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited