শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২১-০৭-২৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ইন্টারেক্টিভ ও ইফেকটিভ ক্লাস পরিচালনা, ধারাবাহিক মূল্যায়ণ কাজে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা ও তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই কর্মশালার উদ্বোধন করেন। গতকাল মঙ্গলবার বেলা দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে সরাসরি এই কর্মশালা পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার সমন্বয়ক হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন এবং মূল বক্তব্য উপস্থাপন করেন মাউশির এটুআই প্রোগ্রাম আইসিটি ডিভিশনের মাস্টার ট্রেইনার ও অ্যাম্বাসেডর শিক্ষক গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ইংরেজির সিনিয়র শিক্ষক ইসমত আরা মমতাজ।
রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট সেসিপের পরীক্ষা ও মূল্যায়ণ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ওবায়দুস সাত্তার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আইসিটি প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের আইসিটির সিনিয়র শিক্ষক মহিম চন্দ বিশ^াস। অতিথি ছিলেন হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, এটুআই আইসিটি ডিভিশনের সহযোগী অধ্যাপক মে. কবীর হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিএম রাকিবুল ইসলাম, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ, বগুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, এটুআই আইসিটি ডিভিশনের প্রোগ্রাম অ্যাসিসটেন্ট অভিজিৎ সাহা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার। হোমনা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান- স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আমিনুল ইসলাম ও নিলখী উচ্চ বিদ্যালয়েল শিক্ষক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited