চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে বজ্রপাতে নিহত-৬, আহত-৫

ইসলামপুরে বজ্রপাতে নিহত-৬, আহত-৫

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:১৯ পিএম, ২০২১-০৫-২০

ইসলামপুরে বজ্রপাতে নিহত-৬, আহত-৫

রোকনুজ্জামান সবুজ, জামালপুর ॥ জামালপুরের  ইসলামপুর উপজেলায় বজ্রপাতে ৬ ব্যক্তির নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০মে) ৩ ঘটিকায় উপজেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৫জন। 
এছাড়াও ৫ টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন ফসলাদির।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সূত্রে জানা যায়, বজ্রপাতে ৬ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আখের মাহমুদের ছেলে মহিজল মিয়া (৫০),পাথর্শী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের মৃত জব্বার খা’র ছেলে এনামুল হক (৩৫, মৃত কাইলে শেখের ছেলে শাজাহান(৩৮),মৃত হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫), পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের মৃত কান্ডু শেখের ছেলে জবেদ আলী(৬৮), সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩৬)। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ৫ জন। 
গুরুতর আহতরা হলেন, সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের ইনসাফ আলী, পাথর্শী ইউনিয়নের গামারিয়া গ্রামের টিসু মিয়া, হামিদ, রাজা মিয়া, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের নিহত মহিজল মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম। এছাড়া পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্তার আলীর ৩টি গরু এবং সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামের বদিউজ্জামান মন্ডলের ২টি বজ্রপাতে গরু মারা গেছে।
পাথর্শী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল জানান- হলহলি ব্রীজের পার্শ্বে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে ১ জন নিহত হয়েছে। আহতের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। 
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান-প্রজাপতি গ্রামে বিল্লাল হোসেন নামে একজন নিহত হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান জানান- চন্দনপুর গ্রামের মহিজল মিয়া বাড়ির পাশে স্বামী ও স্ত্রী এক সাথে ধানের  খড়  শোকানোর অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর