শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫০ পিএম, ২০২০-১০-০৯
মো: বেলাল উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন সচিব মাহবুব হোসেনের সাবেক ব্যক্তিগত সহকারী ও বর্তমানে শ্রীকাইল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সুমন মিয়া। এতে উপস্থিত ছিলেন, শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, সহকারি অধ্যাপক লুৎফর রহমান, দেওয়ান নকিবুল হুদা, প্রভাষক কামরুল হাছান মিকাইল, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কালগড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার হোসেন, সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিসার (অবঃ) হবিবুর রহমান, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নায়েব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, আলমগীর বেগ, খাইরুল হাসান সুপ্ত প্রমুখ।
জানা যায়, ৭ অক্টোবর এই সচিবের করোনা রিপোর্ট পজিটিভ ফলাফল আসে। বৃহস্পতিবারে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্যটি নিশ্চিত করেছেন। করোনা রিপোর্ট পজেটিভ পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। মাহবুব হোসেন গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসাবে যোগদান করেছেন। এ পদে যোগদানের অব্যবহিত পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) হিসাবে দায়িত্ব পালন করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited