শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২১-০৬-০৩
মোহাম্মদ শাহ্ আলম শফি, (কুমিল্লা) : কুমিল্লার কোতয়ালি থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে ১৪,৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২ অভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কক্সবাজার জেলার পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদ এর ছেলে মোঃ আবুল কাশেম (৩০), মাদারীপুর জেলার সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখ এর ছেলে মোঃ রনি শেখ (২১),কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মফিজ আলম (৩২) এবং বান্দরবান জেলার লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজ এর ছেলে মোঃ মুজিবুল্লাহ (৩৫)।
উক্ত অভিযানে পাকস্থলীতে করে অভিনব কায়দায় পরিবহনকালে মফিজ আলম (৩২) এর নিকট থেকে ৫,০০০ পিস ও মোঃ মুজিবুল্লাহ (৩৫) এর নিকট থেকে ৩,০৬৫ পিস এবং মোঃ আবুল কাশেম (৩০) এর নিকট থেকে ৩,০০০ পিস ও মোঃ রনি শেখ (২১) এর নিকট থেকে ৩,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited