চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যে করায় আল-আতায়া কমপ্লেক্স এর নিন্দা ও ক্ষোভ

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যে করায় আল-আতায়া কমপ্লেক্স এর নিন্দা ও ক্ষোভ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৩৬ পিএম, ২০২২-০৬-০৮

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যে করায় আল-আতায়া কমপ্লেক্স এর নিন্দা ও ক্ষোভ

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল এর অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী তারাগন দরবার শরীফে প্রতিষ্ঠিত আল-আতায়া কমপ্লেক্স কর্তৃপক্ষ। 

আল-আতায়া কমপ্লেক্স কর্তৃক পরিচালিত মাদরাসা-ই-শাহ শের আলী তৌহিদিয়া আরেফীয়া'র মুহতামিম হাফেয ক্বারী মাওলানা মোঃ শাহ্ জামান কমপ্লেক্স এর পক্ষে এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন। 

বিবৃতিতে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও ঘৃণ্য কটুক্তি করে বিজেপির দুই নেতা বিশ্বের সমগ্র মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। রাসূল (সা.)-এর অবমাননা মুসলমানদের কাছে সর্বকালে অগ্রহণযোগ্য ও ধর্মীয় সম্প্রীতির বিনষ্টের কারণে ধিক্কারযোগ্য। মহানবী (সা.)-এর প্রতি অবমাননা মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। 

তিনি আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন ভারতে মুসলমানদের উপর নজিরবিহীন নির্যাতন চলছে। বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে ক্ষমতাসীন দলটির ইসলাম বিদ্বেষী যে মনোভাব প্রকাশ পেয়েছিলো, তা আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কুতুব মিনার, জ্ঞানবাপী মসজিদসহ মুসলিম স্থাপনাগুলো ধ্বংস করার মাধ্যমে মুসলিম দমনের যে নীলনকশা চলছে তার সর্বশেষ সংযোজন রাসূল (সা.)-কে করা বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্য। এ ধরনের মন্তব্য ক্রমশ হিংসা ও ঘৃণার চক্র তৈরি করবে ও ধর্মীয় বিদ্বেষকে উসকে দিবে।

তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষীদের হীন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। রাসূল (সা.)-কে কটুক্তির প্রতিবাদে আরব দেশসমূহ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় জেগে উঠেছেন। দেশে দেশে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানানো হচ্ছে।  সুতরাং রাসূল (সা.) ও ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করলে ঈমানি চেতনায় বলীয়ান হয়ে মুসলমানরা এর প্রতিবাদ জানাবে, যা কেউ রুখতে পারবে না। 

বিবৃতিতে আল-আতায়া কমপ্লেক্স কর্তৃপক্ষ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারী বিজেপি নেতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর