চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ ১৭ নেতার জামিন না মনজুর করে কারাগারে প্রেরণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ ১৭ নেতার জামিন না মনজুর করে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :    |    ০৭:৫২ পিএম, ২০২২-০৩-১৩

সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ ১৭ নেতার জামিন না মনজুর করে কারাগারে প্রেরণ

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পুলিশ বাদী একটি নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর  রহমান বাচ্চু,জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মজিবর রহমান লেবু,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান সহ বিএনপির শীর্ষ ১৭ নেতার জামিন না মনজুর করে তাদেরকে কারাগারের প্রেরণের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। রবিবার বেলা সোয়া তিনটার সময় জনাকীর্ণ আদালতে তিনি এই নির্দেশ দেন। জামিন না মনজুর প্রাপ্ত অন্যরা হচ্ছেন জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাস,জাহাঙ্গীর হোসেন ভুইঞা সেলিম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ন সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম,লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম ,

দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  ও সয়দাবাদ ইউনিয়ন বিএনপির  সভাপতি রফিক সরকার,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,সাধারণ  সম্পাদক মোরাদুজ্জামান,  সহ সভাপতি মেনহাজুদুল আবেদীন মেন্না, জেলা স্বেচ্ছাসেবকদলের  সভাপতি আনোয়ার হোসেন রাজেশ,সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত,সাধারণ সম্পাদক তৌহিদ আলম,ও বিএনপি  নেতা বেলাল হোসেন।

কোট সুত্র ও আসামী পক্ষের আইনজীবি  ব্যারিস্টার আব্দুল বাতেন,এডভোকেট  মীর রুহুল আমিন বাবু, রফিক সরকার,ইন্দ্রজিত সাহা নাজমুল হোসেন জানান,গত ৩০ ডিসেম্বর তারিখে দুপুর ২টায়  সিরাজগঞ্জ সরকারী ইসলামিয়া  কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি  চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবীতে জেলা বিএনপির  সমাবেশে আসার সময় কলেজ রোড,নবদ্বীপ পুল,রেলগেট এলাকায়  বিএনপির মিছিলে  আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা করলে সংঘর্ষ বাঁধে,এক পর্যায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে প্রায় ৬ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়ে বহু মানুষ আহত হয়। আওয়ামী লীগের অনেক চিহ্নিত  সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র  উঁচু করে সংঘর্ষে লিপ্ত হলেও  পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের নামে তিনটি মামলা দায়ের করে এবং একই ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে আরও তিনটি মামলা করা হয়।

ছয় মামলায় হাইকোট থেকে বিএনপির ২৬৬ জন  অগ্রিম জামিন লাভ করেন। রবিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্হায়ী জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ বিচারক জিআর ৮৪৩/২১ সিরাজগঞ্জ সদর থানার মামলা নং ৫০ তারিখ ৩১.১২.২০২১ এর উল্লেখিত বিএনপি শীর্ষ ১৭ নেতার জামিন না মনজুর করেন এবং ৬ টি মামলার হাইকোট থেকে অগ্রিম জামিন প্রাপ্তদের স্হায়ী জামিন প্রদান করেন।

এদিকে হাইকোটের অগ্রিম জামিন  প্রাপ্ত জেলা বিএনপির শীর্ষ ১৭ নেতাকে স্হায়ী জামিন না দিয়ে কারাগারের প্ররণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দের আশু মুক্তি  দাবী করেছে বিএনপি  মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, যুগ্ম  সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ,  হারুন অর রশিদ খান হাসান,  সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর