চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লকডাউনে মূলধন হারাচ্ছেন দুমকির অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা

লকডাউনে মূলধন হারাচ্ছেন দুমকির অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০২ পিএম, ২০২১-০৭-০৪

লকডাউনে মূলধন হারাচ্ছেন দুমকির অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীরা

স্বপন কুমার দাস ,দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধি :দেশব্যাপী কোভিড- ১৯ মহামারি বৃদ্ধি পাওয়ায় সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য দেশব্যাপী ১ জুলাই থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করছে সরকার। বন্ধ দোকানপাট চলছে না গণপরিবহনও ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান সহ নিমজ্জিত হচ্ছে জীবন জীবিকা। কিভাবে নির্বাহ হবে সংসার ও ঋণের কিস্তি। 
দুমকি উপজেলার অধিকাংশ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে গত বছর লকডাউনে যে ক্ষতি তাদের হয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতেই কতদিন লাগবে তা জানা নেই তার উপর আবার এবারের লকডাউন কি সাটডাউন।দুমকির অধিকাংশ ব্যবসায়ীরা ব্যাংক বা সমিতির কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন। কারোর সাপ্তাহিক কিস্তি বা আবার মাসিক কিস্তি। ব্যবসায়ীদের যে কোন মুল্যে এই কিস্তির টাকা পরিশোধ করতে হয়। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এই লকডাউনে বন্ধ থাকায় কেনা-বেঁচা তো দূরে থাক চরম বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। যে সকল প্রতিষ্ঠান কেনা-বেঁচার উপর নির্ভরশীল সেই সকল প্রতিষ্ঠান গুলি লকডাউনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে প্রতিষ্ঠানে লগ্নীকৃত অর্থ ভাঙ্গিয়ে জীবন প্রবাহ করতে হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। করোনার প্রার্দুভাবে সরকারী কোন সুযোগ সুবিধা না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন অনেকেই। 
এ বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ী সিনেমা হলের দক্ষিন পার্শ্ববর্তী নাসির উদ্দিন (দুলাভাই) জানান লক ডাউনের আগে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খোলা রেখে চা-বিস্কুট, পান-সুপারি বিক্রি করে যে লাভ হয় তাই দিয়েই সংসার চালাই, ঋনের কিস্তি আছে কিস্তি দেই। কিন্তু এখন তো লক ডাউনে বাসায় বসে বসে দিন কাটাই কবে আবার খুলতে পারব দোকান।
অন্য দিকে কৃষি ব্যাংকের নিচে চা বিক্রেতা বাবুলাল ও রবিন চন্দ্র বলেন দোকান তো বন্ধ বাহিরে যে অন্য কাজ করব তাও বন্ধ বাসায় বন্দী জীবন কাটাই আয়-রোজগার নাই সরকার যদি আমরা যারা ক্ষুদ্রব্যবসায়ী তাদের সহায়তা না করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন এভাবে থাকলে হয়ত না খেয়েই মরে যেতে হবে। আমরা ব্যবসায়ীরা আর্থিক সহায়তা চাই। প্রতিনিয়ত মাথার উপর ঋণের বোঝা ভারী হচ্ছে। এহেন পরিস্থিতি বেশি দিন থাকলে দোকান বন্ধ করে অন্য পন্থাঅবলম্বন করা ছাড়া কোন  গতি থাকবে না।
এ বিষয়ে দুমকি নতুন বাজার কমিটির সভাপতি ফজলুল হক বলেন- এই লক ডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিকই তারপরেও এই মহামারী থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সরকারের সিদ্ধান্তগুলি মেনে চলার অভ্যস্থ হতে হবে। এহেন প্ররিস্থিতিতে এ সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয় তাহলে কিছুটা উৎজীবিত হবে এবং আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে সংশ্লিষ্ট মহল আশা করেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর