চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জাতিসংঘের স্কলারশীপ পেলেন হোমনার তৎকালীন ইউএনও খুলনার বর্তমান ডিসি মোহাম্মদ হেলাল হোসেন

জাতিসংঘের স্কলারশীপ পেলেন হোমনার তৎকালীন ইউএনও খুলনার বর্তমান ডিসি মোহাম্মদ হেলাল হোসেন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৭ পিএম, ২০২১-০১-৩১

জাতিসংঘের স্কলারশীপ পেলেন হোমনার তৎকালীন ইউএনও খুলনার বর্তমান ডিসি মোহাম্মদ হেলাল হোসেন

মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লা জেলার হোমনা উপজেলার ততকালীন ইউএনও, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন জাতিসংঘের ফাও (ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন) থেকে পিএইচডি/ডিবিএ (ডক্টরেট অব বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশন) স্কলারশীপ পেয়েছেন। তার গবেষণার প্রতিপাদ্য বিষয়: “আইসিটি বেসড ফুড সিকিউরিটি ম্যানেজমেন্ট অব বাংলাদেশ”।

ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ইংল্যান্ডের লন্ডন কলেজ অব একাউনটেন্সি থেকে পিজিডি এবং Anglia Ruskin University (UK) থেকে MBA (International Business) সফলতার সাথে সম্পন্ন করেন।

তিনি গবেষণার অংশ হিসেবে ফাও'র রিজিওনাল ও ইন্টারন্যাশনাল কনফারেন্সে হংকং, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিজি, ও ইটালিতে যোগ দেন। এছাড়া নিরাপদ খাদ্য ও পুষ্ঠি ব্যবস্থাপনার ওপর জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেন। 

এর বাইরেও ২০১৭ সালে রাশিয়ায় ওয়ার্লড গ্রেইন ফোরাম  ও ২০১৮ সালে ওয়ার্লড এগ্রিবিজিনেস ফোরাম ব্রাজিলে যোগদান করেন। মাঠ প্রশাসনের এই সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা কর্মক্ষেত্রে বহুমুখী সৃজনশীল ও উদ্ভাবনমূলক কাজের জন্য একাধিকবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় পুরস্কার লাভ করেন। 

তিনি ২৬ জানুয়ারি ২০১১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়ে ২৬ অক্টোবর ২০১৩ সাল পর্যন্ত সততা, নিষ্ঠা ও কথার সাথে দায়িত্ব পালন করেন।

হোমনায় দায়িত্ব পালনকালে তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে হোমনা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এসময় তিনি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত এবং প্রধানমন্ত্রী কর্তৃক ইনোভেশন অ্যাওয়ার্ড লাভ করেন।তিনি সর্বশেষ খুলনায় জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালেও শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেন।

এর আগে তিনি কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।মোহাম্মদ হেলাল হোসেন দেশের  জাতীয় পত্র-পত্রিকায় সরকারের উন্নয়ন ও শিক্ষায় গুণগত মানোন্নয়নে বিশেষ নিবন্ধ লিখে প্রশংসিত হয়েছেন।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর