শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২১-০২-২২
এম.এ.মুঈদ হোসেন আরিফ, ফরিদপুর: ফরিদপুরে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। শনিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ফরিদপুর জেলা শাখা, ফরিদপুর প্রেস ক্লাব, সরকারি বেসরকারি এনজিও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধানদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি স্ব-স্ব ব্যানারে শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান। অমর একুশে উপলক্ষ্যে ফরিদপুর জেলার একমাত্র মানবিক প্রতিষ্ঠান মানবিক স্কুল, ফরিদপুর ও মানবিক ফরিদপুর নামক দুটি প্রতিষ্ঠান একযোগে সদর থানার অবহেলিত এতিম, অসহায় ও বস্তির শিশুদের নিয়ে স্থানীয় স্লুইচ গেইট মানবিক স্কুল প্রতিষ্ঠানে দিন ব্যাপী এক অমর একুশে আনন্দ অনুষ্ঠান মালার আয়োজন করেন। মানবিক ফরিদপুর ও মানবিক স্কুল ফরিদপুরের সভানেত্রী নিলুফার ইয়াসমিন রুবির সভাপতিত্বে শহীদদের স্মরণে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নিত্যানুষ্ঠান, দেশাত্ববোধক গান, সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সকল পথশিশুরা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে সকল পথশিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপরে সকল পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। অমর একুশ উপলক্ষ্যে এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ তানজিলুর রহমান, কনসালটেন্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নুরুজ্জামান ফিরোজ (বিশিষ্ট সাংবাদিক ছড়াকার ও ডিজাইনার) নিলয় বিশ্বাস, সাধারণ সম্পাদক মানবিক ফরিদপুর। এ অনুষ্ঠান শেষে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে আগামী ১৯ শে মার্চ রোজ শুক্রবার দিনব্যাপী সাহিত্যের খেয়াঘাট নামে একটি সংগঠন ৫০টি জেলার ৫০ জন গুনীনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা পুরষ্কার দেওয়ার ঘোষণা দেন। এই সম্মাননা অনুষ্ঠানে প্রায় ২০০ প্রতিষ্ঠান মিডিয়া পার্টনার হিসাবে অংশগ্রহন করেছেন। তার মধ্যে জাতীয় দৈনিক ইনকিলাবের পক্ষে ফরিদপুর প্রতিনিধি আনোয়ার জাহিদ দৈনিক ইনকিলাব ও সাপ্তাহিক মেধা মিডিয়া পার্টনার হিসাবে অংশগ্রহণ করেছেন। সাহিত্যের খেয়াঘাট নামের আন্তর্জাতিক মানের খেয়ার সাহিত্য উৎসবে কমপক্ষে ৫০টি জেলার গুনীন ও শুভাকাঙ্গীদের সমাগম ঘটবে বলে এই প্রতিষ্ঠানটি সাংবাদিকদের জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited