শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০৪ পিএম, ২০২১-০৭-০৩
রোকনুজ্জামান সবুজ, (জামালপুর): জামালপুরের ইসলামপুরে পূর্ব বামনা ছোট দেলীপাড় গ্রামে জোর পূর্বকভাবে বাড়ির আঙিনা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩জুলাই) সকালে পূর্ব বামনা ছোট দেলীপাড় এস.এম জাহাঙ্গীর আলম কায়জারের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির আঙিনা একদল ভূমিদস্যু জোর পূর্বকভাবে দখল করে বাঁশের খুটি দিয়ে ঘেরাও করে।
জানাযায়- পূর্ব বামনা ছোট দেলীপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিন শাহ ফকির ও তার ছোট ভাই মৃত অজির উদ্দিন শাহ ফকিরের দুই ভাইয়ের অংশ মোট ২৯ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করা হয়। বাকী ২৫ শতাংশ জমির মধ্যে রইজ উদ্দিন শাহ ফকিরের ওয়ারিশদের কাছ থেকে বিভিন্ন সময়ে ১৯৭৪ সালে উরফুল বেওয়ার নিকট থেকে ৫ শতাংশ জমি, ১৯৭৫ সালে বড় ভাই শাহজামাল এর নিকট ৬ শতাংশ জমি, ১৯৮০ সালে ছাবিদন বেওয়ার কাছে ৫ শতাংশ জমি, ১৯৮৪ সালে সাগর আলীর নিকট ৬ শতাংশ জমিসহ বিভিন্ন ওয়ারিশদের নিকট ক্রয় করে নেয় ফজলুর রহমান। কিন্তু মৃত রইছ উদ্দিন শাহ ফকির তার অংশটুকু বিক্রি করার পরেও বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার আশ্রয় নিয়ে তার নামে থাকা জমির চেয়েও আরোও বেশি বিক্রি করেছেন। কিন্তুমৃত রইছ উদ্দিন শাহ ফকিরের ছেলে সাগর আলী, বকুল, সুজন, সুমন,সোহেলসহ জোর পূর্বকভাবে কায়জারের বাড়িতে হামলা চালিয়ে অনধিকার প্রবেশ করে বাড়ির আঙিনার জমি দখল করে নেয় ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।
সাগর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- তাদের কাছে আমরা জমি পাবো বিধায় দীর্ঘদিন যাবত মিমাংসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু তারা কোন কথা শুনছে না। কথা না শোনায় আমরা বাড়ির আঙিনা দখল করেছি।
এ ব্যাপারে এস.এম জাহাঙ্গীর আলম কায়জার বাদী হয়ে ইসলামপুর থানায় ৬/৭জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited