শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০২ পিএম, ২০২৩-০২-১৬
আসাদুজ্জামান বাদল (নরসিংদী) : নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে উপস্থিত হয়েবুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ জানুযারী মঙ্গলবার রাতে আব্দুল হক সরকার ও ইসমাঈল হোসেন সিরাজী গ্রুপ উভয়ে একত্রিত হয়ে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হেকিম, হযরত মেম্বার, মোফাজ্জল, শাজাহান মোঘল, নূরু মিয়া, শফিকুল ইসলাম ও নুরুল ইসলামের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় তাদের ছোড়া এলোপাথারী গুলিতে হোসেন মিয়ার ছেলে রবিউল্লাহ, আলাউদ্দিনের ছেলে তোফাজ্জল, সাহেদের ছেলে রাসেদ এবং রিদনের ছেলে সুমন গুলিবিদ্ধ হয়। এঘটনায় রায়পুরা থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে গত ৯ ফেব্রুয়ারি বিকেলে বীরগাও লাইসিয়াম স্কুলের পার্শ্ববর্তী স্থানে সিদ্দিকের ছেলে ইব্রাহিমের উপর হামলা চালিয়ে তার বা হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় ঐ সন্ত্রাসী গ্রুপটি। এ সময়ে আরো একজন গুরুতর আহত হয়। তারা বর্তমানে ঢামেকে চিৎিসাধীন রয়েছেন। এঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলা করা হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) রাত ১০টায় আমার নিজ বাড়ির একটি তৃতীয়তলা বিল্ডিং ও আমার মায়ের একটি বিল্ডিং এর প্রতিটি রুমে হামলা চালিয়ে তছনছ করে লুটপাট শেষে অগ্নিসংযোগ ঘটায়। এতে করে আমার আড়াই কোটি টাকার মালামাল সহ পুরো দালানঘর দুটি পুড়িয়ে ফেলে।
এতোসব ঘটনার পরও বর্তমানে আসামীরা বীরদর্পে এলাকায় ঘুড়ে বেড়ালেও অজ্ঞাত কারণে পুলিশ এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি। এমতাবস্থায় আমিও আমার পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্লেখিত ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited