শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২২-০৬-২৮
দৌলত হোসেন আবির, (মতলব উত্তর) চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় বাজারে আনিকা টেলিকম নামে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। চালের টিন কেটে দোকানের ভিতরে ঢুকে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার নগদ ও মালামাল নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় দোকান মালিক ঘনিয়ারপাড় গ্রামের আ. রশিদ প্রধানের ছেলে মো. রাকিব হোসেন বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ঘনিয়ারপাড় বাজারস্থ কাশেম প্রধানীয়ার মার্কেটে প্রায় ৬ বৎসর যাবত ‘আনিকা টেলিকম’ নামীয় দোকান দিয়া উক্ত দোকানে বিভিন্ন কোম্পানির মোবাইল’সহ বিভিন্ন ইলিকট্রিক ও ইলেকট্টনিক্স মালামাল উঠিয়ে ব্যবসা করে আসছে রাকিব। প্রতিদিনের ন্যায় গত ২৬ জুন রাত অনুমান ১১.১০ ঘটিকার সময় দোকান তালাবদ্ধ করিয়া বাড়ীতে যান রাকিব। সিসিফুটেজ রেকর্ড অনুযায়ী ২৭জুন রাত ৩টার পর থেকে একই তারিখ রাত ০৩.৪৫ ঘটিকা সময়ের মধ্যে উক্ত অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাকিবের দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে তার দোকান থেকে নগদ ১২ হাজার টাকা সহ প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার মোবাইল সহ ইলেকট্রিক মালামাল চুরি করে নিয়ে যায়।
রাকিব জানায়, বৃহস্পতিবার সকালে অনুমান ৯টার দিকে আমি আমার দোকানের তালা খুলে দোকানে প্রবেশ করে ঘটনা সংক্রান্তে দেখে আাশ পার্শ্বের দোকানদারগনকে দেখিয়ে আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited