শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৭ পিএম, ২০২২-১১-২১
মাহাবুব রহমান বিপ্লব, বিভাগীয় প্রতিবেদক,রংপুর।। রংপুরে জেলার উন্নয়নের সার্বিক অগ্রগতি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড ও সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি বাচ্চাদের নিরাপদ পাঠদান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কোথাও কোন অনিয়ম ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা নিতে হবে। দিন দিন অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হচ্ছে। এজন্য যেখানে জনসমাগম বেশি হয় সেখানে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে প্রচারণা বাড়াতে হবে। বাচ্চাদের পুষ্টির চাহিদা মিটাতে ডিমের পাশাপাশি চাষের মাছ ব্যতীত নদী নালা খাল বিলের মাছ, প্রচুর পরিমাণে শাক-সবব্জী ও অন্যান্য আমিষ জাতীয় খাবার খাওয়াতে হবে। শীতকালে অতিথি পাখি এবং অভয়াশ্রম থেকে মাছ না ধরার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কৃষকদের নামের তালিকা সঠিক ভাবে হালনাগাদ করতে হবে যাতে কৃষকেরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। কৃষকরা যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে হবে। জেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী গত ১৪/০২/২০২১ খ্রি. তারিখ সামাজিক নিরাপত্তা ভাতা মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ ও বিকাশ লিমিটেডের মাধ্যমে উপকার ভোগীদের নিকট বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন। সভায় অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উন্নয়ন কার্যক্রম উত্থাপন করেন। এছাড়াও বিভিন্ন বে-সরকারি অফিস সমূহের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ ও কমিটির সদস্যবৃন্দ আলোচনায় সভায় মতামত পোষণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited