শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩১ পিএম, ২০২২-১০-১০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেছেন সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ ১০ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়ান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এর সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। বিশেষ বক্তা হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগ ( উত্তর) ও সিলেট বিভাগ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ অধ্যাপক ড.মোঃ রেজাউল কবির ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন। জেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited