শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:০৭ পিএম, ২০২১-০৫-২৪
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে ডোবা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার সকালে বনমালা মধ্যপাড়া দক্ষিণ টেকপাড়া এলাকার জনৈক শাহ্ মিয়ার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মানিক ওরফে ছোট মানিক (২৩)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে বনমালা মধ্যপাড়া এলাকার শাহ্ মিয়ার ডোবার কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, নিহত মনির দীর্ঘদিন যাবত পরিবার-পরিজন ছেড়ে ভবঘুরে জীবনযাপন করতেন। মাদক সেবন এবং বিক্রির অভিযোগে পুলিশ তাকে একাধিকবার আটক করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। লাশটি গলাকাটা ও পেটের নাড়িভুড়ি বের হওয়া ছিল। পুলিশের ধারণা রাতে দুর্বৃত্তরা তাকে গলাকেটে করে এবং পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর ডোবায় ফেলে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited